১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশি বাধায় নারী দিবসে র‌্যালি করতে পারেনি মহিলা দল

অনলাইন ডেস্ক : পুলিশি বাধায় বিশ্ব নারী দিবসে র‌্যালি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। অনুমতি না থাকায় তাদের র‍্যালি করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) সকালে সংগঠনটির নেতাকর্মীরা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর র‌্যালি বের করলে পুলিশ এতে বাধা দেয়।

এদিন পুলিশের বাধার মুখে নারী কর্মীরা কিছুক্ষণ স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের ভেতর চলে যান।এদিকে বিশ্ব নারী দিবসে মহিলা দলের র‌্যালির কারণে সকাল থেকে রাজধানীর ফকিরাপুল, কাকরাইল মোড়ের বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে জলকামানের গাড়িও দেখা গেছে।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এটা দুর্ভাগ্যজনক, আজকে নারী দিবসে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। শান্তিপূর্ণ র‌্যালি করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   ‘এনসিপি-জামায়াত মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন চায় না’

পুলিশের এডিসি ফারজানা ইয়াসমিন বলেন, উনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে আমরা বাধা দেইনি। যতটুকু পারমিশন (অনুমতি) ছিল, সেটা আমরা করতে দিয়েছি।

তিনি বলেন, জুমার নামাজের সময় এই র‌্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য আমার সেটা করতে দেইনি।

এদিন জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে উপস্থিত হয়ে বিশ্ব নারী দিবসে দেশের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই, এমন কোনো সপ্তাহও নেই যখন দেশের নারীদের ওপর নির্যাতন চলছে না।

তিনি বলেন, তার চেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে, আমরা কোনো বিচারের প্রয়োগ দেখছি না। কারণ নির্যাতন ও ধর্ষণের সঙ্গে ক্ষমতাসীনদের অনেকে জড়িত, তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়িত। দুঃখের বিষয় হচ্ছে, যারা নারীবাদী হিসেবে পরিচয় দেন, তারা কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছেন না। কারণ ভয়ভীতির পরিবেশ।

আরও পড়ুনঃ   যশোরে বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় স্থানান্তর

বাংলাদেশে দখলের রাজনীতি চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, গতকাল হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত যে দখল করার প্রক্রিয়া চলেছে তা আপনারা ইতোমধ্যে দেখেছেন। আইনজীবীদের ভোট হচ্ছে, ওখানে দখল করার কী আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে, এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে? প্রতিটি ক্ষেত্রে এই দখলের যে প্রতিক্রিয়া এতে শুধু নারী নয়, বাংলাদেশের সব নাগরিকরা বঞ্চিত হচ্ছে।

আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিতি ছিলেন, মহিলা দলের হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা আরলি, নায়েবে ইউসুফ, শাহানা আখতার সানু, রুমা আখতার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST