২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

অন্ধকার বারান্দায় রঞ্জিত আমাকে স্পর্শ করেন : শ্রীলেখা

অনলাইন ডেস্ক : ঠোঁটকাটা স্বভাবের জন্য খ্যতি আছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোজাসাপ্টা কথা বলেন তিনি। এবার তেমনই এক ঘটনা সামনে আনলেন।

সম্প্রতি ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন শ্রীলেখা। এক সাক্ষাৎকারে বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, আরজি করকাণ্ডে উত্তাল রাজ্য। এর তীব্র নিন্দা করেছেন টালিউড ও বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যেই টালিউড অভিনেত্রী শ্রীলেখাও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সামাজিকমাধ্যমে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন তিনি। শ্রীলেখা বলেন, অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন পরিচালক রঞ্জিত।

এ ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়ে অভিনেত্রী বলেন, আমি এ ঘটনা কারও সঙ্গে শেয়ার করে নিতে পারছিলাম না। এ ঘটনার পর আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম। তবে এ ঘটনার পর তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেয়া হয়নি।

আরও পড়ুনঃ   নতুন প্রেমিক খুঁজে পেলেন জেনিফার

পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’-এর অডিশনের সময়ে তাকে যৌন হেনস্তা করেছেন পরিচালক রঞ্জিত। অভিনেত্রী বলেন, আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ওর শোবার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ আমার তেমন বন্ধুত্বও ছিল না ওর সঙ্গে। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তিনি আমার ঘাড়ে ও চুল স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।

আরও পড়ুনঃ   ‘জয় আমার বান্ধবীর স্বামী, গুঞ্জন ছড়াবেন না’

এদিকে, অভিনেত্রীর এ অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান ও পরিচালক রঞ্জিত। শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করে পরিচালক বলেন, চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণনের উপস্থিতিতে আমি তার (শ্রীলেখা) সঙ্গে কথা বলেছিলাম। গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন। আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেয়া হয়নি বলে তিনি যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বলে দাবি পরিচালকের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST