২৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

প্রশ্ন করায় সাংবাদিককে চড়-ঘুষি

অনলাইন ডেস্ক : নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে চড়-ঘুষি মেরেছেন থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ প্রবিত ওংসুওন।

শুক্রবারের এ ঘটনার পর আনুষ্ঠানিক একটি অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। অভিযোগের পর থাইল্যান্ডের সংসদ জানিয়েছে তারা ঘটনা সম্পর্কে তদন্ত করবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী সাবেক সেনাপ্রধান হেঁটে আসছেন। ওই সময় হাসতে হাসতে নারী সাংবাদিক দংতিপ ইয়াম্পোপ তাকে প্রশ্ন করছিলেন। তখন রেগে গিয়ে সবার সামনে তিনি তাকে চড় ও ঘুষি মারেন। এরপর নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যান তিনি।

আরও পড়ুনঃ   হিটলারের বান্ধবীর ডায়েরিতে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

প্রবিত ওংসুওন ২০০০ সালের দিকে থাইল্যান্ডের সেনাপ্রধান হন। ২০১৪ সালে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এই অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছিলেন প্রবিত ওংসুওন। এরপর ওই বছর সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকারের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুনঃ   ‘উন্মুক্ত সমুদ্র চুক্তি’ কি? কি থাকছে এতে?

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হওয়ার পর এই রাজনীতিবিদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সাংবাদিককে ভালোভাবে চেনেন। আর তিনি তার সঙ্গে মজা করছিলেন এবং তার কোনো খারাপ চিন্তাভাবনা ছিল না।

থাইল্যান্ডের সাংবাদিক অ্যাসোসিয়েশনও নারী সাংবাদিকক চড়-ঘুষি মারার নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনাকে বাকস্বাধীনতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST