২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বন্যার পানি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে: দুর্যোগ উপদেষ্টা

অনলাইন ডেস্ক: সারা দেশের বন্যায় যত দ্রুত সম্ভব মানুষের জীবন রক্ষা করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, মানুষের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি চলছে। বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। মানুষের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুনঃ   রুয়েটে চলমান গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার শুরু

ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, এই বন্যা আকস্মিকভাবেই হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করছি। ভারত বাঁধ খুলে দিয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

আরও পড়ুনঃ   এমআইএসটিতে আইসিএমইএএস বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

আগে থেকে এ বন্যার পুর্বাবাস ছিল না উল্লেখ করে তিনি বলেন, উজান থেকে হঠাৎ করেই পানির ঢল নামে। তবে ভারত পানি ছেড়েছে বলে যা শোনা যাচ্ছে, সেটার তথ্য আমাদের কাছে নেই। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST