২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আগামীকাল পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন

অনলাইন ডেস্ক: গত কদিনই ধরেই শোনা যাচ্ছে পদত্যাগ করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই বলেনি বিসিবি বা পাপন। তবে এ ব্যাপারে বুধবার (২১ আগস্ট) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন পাপন। জমা দিতে পারেন পদত্যাগপত্র।

শোনা যাচ্ছে, এ সভাতেই নতুন সভাপতি হিসেবে কারও নাম ঘোষণা করা হতে পারে। বিসিবির নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

আরও পড়ুনঃ   কবে নির্বাচন দেবেন দিন-তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন: দুদু

শোনা যাচ্ছে বিসিবিতে বেশ কিছু জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে। যেই পরিবর্তন শুরু হয়েছে এরইমধ্যে। সোমবার পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এনএসসির মনোনীত কাউন্সিলর ছিলেন তিনি। আরেক কাউন্সিলর আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে তিনি, নিজে পদত্যাগ না করে তার ব্যাপারে এনএসসিকেই সিদ্ধান্ত জানাতে বলেছেন।

জালাল ইউনুসের শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে। সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

এই প্রক্রিয়ায় যাওয়ার আগে অবশ্য নাজমুলকে পদত্যাগ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামীকালের সভায়ই হয়তো তার পদত্যাগপত্র পাওয়া যাবে। তবে সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিসিবিতে তিনি পদত্যাগপত্র দেননি। অন্য কোথাও দিয়েছেন কি না, সেটিও জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST