১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বড় জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচটা দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। নিজেদের চতুর্থ ম্যাচে জিসান-রিপনদের নৈপুণ্যে এসিটি কমেটসকে হারিয়ে আবারও জয়রথে ফিরেছে এইচপি দল।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি এসিটি কমেটস। জবাবে ২০ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

আজ (বৃহস্পতিবার) টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এসিটি কমেটস। শুরুতেই দলকে সাফল্য এনে দেন রিপন মন্ডল। ৮ বলে ৮ রান করা ইসাম রহমানকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা হাল ধরার চেষ্টা চালায় এসিটি কমেটস। ৩৪ বলে আসে ৩৪ রান। এই জুটি ভাঙেন রাকিবুল হাসান। টাইলার ফন লুইনকে এলবিডব্লিউ করেন রাকিবুল।

আরও পড়ুনঃ   ১৯ ছক্কার তাণ্ডবে কিউই ব্যাটারের ২ বিশ্বরেকর্ড

দুই ওপেনারের বিদায়ের পর আর রানের চাকা সচল রাখতে পারেনি দলটি। শেষ দিকে উইকেটের মড়ক লাগে। ৮৮ থেকে ১০৮ রান, এই ২০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৪ রান। ২৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মিকি ম্যাকনামারা।

বাংলাদেশ এইচপির পক্ষে রিপন শিকার করেন তিনটি উইকেট। চার ওভারে ১২টি ডট বল করে মাত্র ২৬ রান খরচ করেন। আবু হায়দার রনিও চার ওভারে ১২টি ডট ও ২৬ রান খরচায় নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন রাকিবুল ও রাব্বি।

আরও পড়ুনঃ   বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বিসিবি এইচপি। ৩১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম। অন্যপ্রান্তে ঝড় তোলেন জিসান আলম। তার ঝোড়ো ব্যাটিংয়েই ১৩তম ওভারে শতরান পার করে বাংলাদেশ এইচপি। ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন জিসান।

শেষ দিকে বাংলাদেশ এইচপির জয় নিশ্চিত করেন মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলি ও শামীম পাটোয়ারী। ৬ উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পায় এইচপি দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST