১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের

অনলাইন ডেস্ক : বাবা বলিউড সুপারস্টার শাহরুখ খানের পথ ধরে অভিনয় জগতে পা রেখেছেন মেয়ে সুহানা খান। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর পর এবার তিনি বাবার সঙ্গে অভিনয় করবেন ‘কিং’ সিনেমায়। বড় ছেলে আরিয়ান খানও ইতিমধ্যে শোবিজে পা রেখেছেন। তবে অভিনয়ে নয়, পরিচালনায়। এবার অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ব্যারি জেনকিনস পরিচালিত ‘মুফাসা: দ্য লায়ন কিং’ সিনেমার ছোট মুফাসার চরিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছে ১১ বছর বয়সী আব্রাম।

ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্ল্যাসিক অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর ২০১৯ সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি। জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয়, প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও। পাঁচ বছর পর আসছে দ্য লায়ন কিংয়ের প্রিক্যুয়েল, যার নাম দেওয়া হয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এতে দেখা যাবে লায়ন কিংয়ের আগের গল্প।

আরও পড়ুনঃ   ‘শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এতকিছু বিচার করে ফেললেন’

ছোটবেলায় দুর্ভাগ্যবশত মুফাসা হারিয়ে যায়। জঙ্গলের পথে পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার। তার সঙ্গে বন্ধুত্ব হয় স্কারের। সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে সে। তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা। একসময় সে-ই হয়ে উঠবে জঙ্গলের রাজা।

মুফাসা: দ্য লায়ন কিং ছবিটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ইংরেজি ভাষার সিনেমাটি ভারতে দেখা যাবে হিন্দিসহ সে দেশের কয়েকটি ভাষায়। এর আগে দ্য লায়ন কিংয়ের হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ও আরিয়ান খান। অনেকে আশা করেছিলেন, প্রিক্যুয়েলেও থাকবে তাদের কণ্ঠ। মুফাসা: দ্য লায়ন কিংয়ে তারা তো থাকছেনই, চমক হিসেবে এলেন আব্রামও। ছোট মুফাসার সংলাপ শোনা যাবে তার কণ্ঠে। মুফাসার পরিণত বয়সের চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান, সিম্বা চরিত্রে আরিয়ান খান, পুম্বা চরিত্রে সঞ্জয় মিশ্রা এবং টিমন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শ্রেয়স তলপাড়ে।

আরও পড়ুনঃ   কারিনাকে ‘মাতাল’ বলে সমালোচনা, জবাব দিলেন টুইঙ্কল

দুই ছেলের সঙ্গে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনি বলেন, ‘একজন বাবা হিসেবে মুফাসার সঙ্গে নিজের মিল পাই আমি। তাই এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আনন্দের। আমার দুই ছেলের সঙ্গে এ সিনেমায় কাজের সুযোগ পেলাম প্রথমবার। সেদিক থেকে সিনেমাটি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST