২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবতো না

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা রাজ রিপা। নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে নায়িকার ‘ময়না’ সিনেমাটি। তবে অপর একটি সিনেমা ‘মুক্তি’র আগেই পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।

একইসঙ্গে ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সোমবার নিজের ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন রাজ রিপা।

যেখানে তিনি লিখেছেন, খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাবো, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারো সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারো কাছে এক টাকা দেনা নাই, কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নিবেন।

আরও পড়ুনঃ   বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

রিপা আরো লেখেন, ৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন্য। আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবতো না। বারবার ডিপ্রেশনে পড়ে ও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে। আর কত অপেক্ষা করবো, আর কতো ধৈর্য্য ধরতে হবে আমার?

এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন্য সিনেমার স্পন্সরের জন্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার—আর্টিস্টের—না।

তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না। তবুও কি করতে পারলেন তিনি? ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা নেই। তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটা তাও আমার এনে দেওয়া। শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি।

আরও পড়ুনঃ   ‘আমি বিবাহিত, ওসব করার সময় নেই এখন’

জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজে তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত্যিই মিটে গেছে। পরিচালকে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি।’

সবশেষ রাজ রিপা লেখেন, ‘কি করবো? কার কাছে বিচার চাইবো? মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাইনা। আল্লাহর কাছে বেইমানির জবাব তুলে রাইখেন। ভাগ্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করছিলাম। তবুও আজকের পর থেকে আর না।

এই শহর ছেড়ে সত্যিই চলে যাবো। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না। আমার অনেক রাগ, আর এর জন্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফে করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST