১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আয়নাঘর নিয়ে সিনেমা, কাজে অসম্মতি জানালেন পায়েল

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন আগে গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও শোনা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর আলোচনায় আসে আয়নাঘর। গুম হওয়া অনেকেই মুক্তি পেয়ে ফিরে আসেন পরিবার-পরিজনদের কাছে। এবার এই আয়নাঘরের কাহিনি আসছে সেলুলয়েডের পর্দায়। ‘আয়নাঘর’ নামে সিনেমা বানাবেন জয় সরকার।

গত শনিবার সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন নির্মাতা জয় সরকার। আগামী নভেম্বরে সিনেমার শুটিং করতে চান তিনি। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের নাম না জানালেও নায়িকা হিসেবে নির্মাতার পছন্দ ছোট পর্দার নিয়মিত মুখ কেয়া পায়েলকে। জয় সরকার বলেন, ‘আমার প্রথম সিনেমা “ইন্দুবালা”র নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাঁকে নিয়েই এবারের সিনেমাটি বানাতে চাই। এ ছাড়া আরও তারকা অভিনয়শিল্পীদের দেখা যাবে।’

আরও পড়ুনঃ   মিমিকে সরাসরি ধর্ষণের হুমকি, প্রতিবাদে মাঠে নামলেন সৃজিত

তবে সিনেমা নিয়ে অভিনেত্রীর সঙ্গে কোনো কথা হয়নি নির্মাতার। জয় সরকার বলেন, ‘এখনো কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই, সত্যটা উঠে আসুক। শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসব শিডিউল নিতে।’

এ বিষয়ে অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই তাঁর। অভিনেত্রী বলেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারও আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।’ কেয়া পায়েল জানান, আগামী মাসে তিনটি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সব কটি নাটক পরিচালনা করবেন ওসমান মিরাজ, সহশিল্পী ফারহান আহমেদ জোভান। দেশে ফেরার পরেই আরও কয়েকটি নাটকের শুটিং করার জন্য শিডিউল দেওয়া আছে পায়েলের।

আরও পড়ুনঃ   শাড়িতেও বিশেষ বার্তা দিলেন ঊষসী!

আয়নাঘর সিনেমার গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের জবাবে পায়েলের উত্তর, ‘এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতেই ভালো সময় পার করছি।’

জয় সরকারের পরিচালনায় ইন্দুবালা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়ছিল কেয়া পায়েলের। সেই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি কেয়া পায়েলকে। থিতু হয়েছেন ছোট পর্দায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

২

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৩

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৫

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৭

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৮

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৯

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১০

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

২০

Design & Developed by: BD IT HOST