৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খুশিতে সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন। শিশু-কিশোরী থেকে শুরু করে সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তারা।

তবে একই সময়ে উল্লাস করার পাশাপাশি বিক্ষোভকারীরা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনসহ তার মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টারে থাকা বেশ কয়েকটি মোবাইলের শোরুম ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ   নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবা-মোহনপুরের উন্নয়ন করা হবে: মিলন

জানা যায়, টানা ১৫ মিনিট বিজয় উল্লাসের পর আন্দোলনরতরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতাদের সমস্বরে ‘জিতিলো রে জিতিলো, ছাত্র সমাজ জিতিলো’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। বিকেল সাড়ে ৩টায় বিজয় মিছিলটি শহরের সরিষা হাটির মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় বিজয় মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সকল ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লালের মোটরসাইকেলের শোরুমের বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১১

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১২

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৩

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

১৫

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৯

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

২০

Design & Developed by: BD IT HOST