২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

উচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরান ও তাদের মিত্র বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে দখলদার ইসরায়েল। গত মঙ্গলবার লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর ও বুধবার গভীর রাতে ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল।

এরপরই ইরান হুমকি দেয় হামাস প্রধানকে হত্যার জবাব দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ইসরায়েলে আঘাত হানার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ   ফক্স নিউজের সঙ্গে কমালার তর্ক-বিতর্কে ভরপুর সাক্ষাৎকার

সতর্কাবস্থায় থাকার ব্যাপারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, “যে কোনো পরিস্থিতির জন্য— আক্রমণ ও প্রতিরক্ষার দিক দিয়ে ইসরায়েল উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমাদের উপর যে কোনো দিক দিয়ে যে কোনো আগ্রাসনের উচ্চ মূল্য নেওয়া হবে।”

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যা ১০ মাসের বেশি সময় ধরে চলছে। এতদিন যুদ্ধ হামাস ও ইসরায়েলের মধ্যে থাকলেও এটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৮

ধারণা করা হচ্ছে, ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন থেকে একযোগে দখলদার ইসরায়েলের উপর হামলা চালানো হবে। ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে ইরানি কর্মকর্তা ও আঞ্চলিক মিত্র বাহিনীর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে।

বৈঠক থেকেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকটিতে উপস্থিত থাকবেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইসলামিক বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST