৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পোরশার নিতপুর সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ

পোরশা প্রতিনিধ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শীতলঘাট এলাকা থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে। আটক আব্দুর রশিদ(২০) উপজেলার নিতপুর দিঘিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ সহ কয়েকজনের একটি দল সোমবার দিবাগত রাতে গরু নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ২৩০ মেইন পিলারের শীতলঘাট এলাকায় পৌঁছলে টহলরত ভারতের হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ স্পেশাল সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলও বিএসএফ সদস্যরা রশিদকে আটক করে নিয়ে যায়। ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেফ আলী বিএসএফ সদস্য কর্তৃক রশিদকে আটক করার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, রশিদ একজন মানসিক রোগী বলে জানতে পেরেছেন। তবে তারা বিএসএফের সাথে যোগাযোগ করছেন। তাদের সাথে বসলে আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ   তানোরে সরকারি খাস জমিতে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST