২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কানসাটে আমের বাজার ফের চাঙ্গা

শিবগঞ্জ প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে দেশব্যাপী কারফিউ এর কারণে যে গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে বিরূপ প্রভাব পড়ার কারণে আমের বাজারে ধস নেমেছিলো, তা কাটতে শুরু করেছে। সরকার কর্তৃক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ শিথিল ঘোষণা করায় দেশের বৃহত্তম আমের বাজার কানসাটে গত দুদিন থেকে আবারো জমে উঠেছে কেনাবেচা।
ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা আম কিনে পাঠাচ্ছেন। ফলে বেড়েছে আমের দাম। আমের রাজধানী খ্যাত কানসাটে এখন আমের ভরা মৌসুম, বাজারে ফজলি আম্বিনা, বারি ৪,রুপালীসহ নানা জাতের আম। এবার শুরু থেকেই প্রকৃতির বৈরিতায় আমের ফলন অনেকটাই কম এ জেলায়। তবে বাজারে মৌসুমের শুরু থেকেই আমের বাড়তি দাম থাকায়, আমবাগান মালিক ও ব্যবসায়ীদের ফলন কম হওয়ায় কষ্ট অনেকটাই কাটিয়ে উঠেছেন। আমচাষী মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, আব্দুল খালেক, আব্দুল জাব্বারসহ অনেকেই জানান দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে কারফিউ এর কারণে গত সপ্তাহে দেশের সর্ববৃহৎ আমের বাজার কানসাটে ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছিলো হতাশা। কমে গিয়েছিলো আমের দাম, অন্যদিকে ব্যাংক বন্ধ থাকায় লেনদেনে সমস্যায় পড়তে হয়েছিলো তাদের।
তবে গত দুদিনে কারফিউ শিথিল হওয়ায় আবারো পূর্বের অবস্থায় ফিরেছে কানসাট আমবাজার। বেচাকেনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আমের দামও। কানসাট বাজারে আমবিক্রি করতে আসা বিশিষ্ট আম ব্যবসায়ী ও আমচাষী শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের কলিমুদ্দিন আজকে আমের দর খুব ভাল। ফজলি আম দাম মণ প্রতি ৪০০০ থেকে ৪৫০০ টাকা, আশ্বিনা আম মণ প্রতি ১৩০০ থেকে ১৮০০ টাকা, বারি ৪ মণ প্রতি ৩৫০০ থেকে ৪০০০ টাকা টাকা, রুপালী আম মণ প্রতি ৪৫০০ থেকে ৫০০০ টাকা। আম বিক্রেতা, ক্রেতা, ব্যবসায়ী ও আড়তদাররা জানান, পুরো বাজার ভরে আছে আম আর আমে।
বাজার ছাপিয়ে আমের ভ্যানের সারি গিয়ে পৌছেছে মূল সড়কে কয়েক কিলোমিটার জুড়ে। আমের ট্রাক আর আমের ভ্যানের এ যাওয়া আসায় সড়ক জুড়ে প্রায় সময়ই লেগে থাকছে দীর্ঘ যানযট। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত করায় যানচলাচলসহ জনবীবন অনেকটাই স্বাভাবিক। কানসাট আম বাজার আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম টিপু জানান, আমের দাম ভাল থাকলেও ব্যাংক বন্ধ থাকা ও ইন্টারনেট পুরাপুরি চালু না থাকায় অজুহাতে বড় বড় ব্যাপারীরা আম ব্যবসায়ী ও আম চাষীরা আম বিক্রি করেও টাকা না পাওয়ায় নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তবে কানসাট বাজারে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা বিরাজ মান। তবে যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST