২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৪ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষন ব্যানার্জী, পিপিএম এর তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার এসআই অসিত কুমার ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া ক্লাব মোড়ে সন্দেহজনক দুইজনকে মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মোটরসাইকেলের গতি কমায় তখন আরোহী মোটরসাইকেল থেকে নেমে একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় কৌশলে মোটরসাইকেলের চালকও পালিয়ে যায়। পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ হতে ২ কেজি গাঁজা উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST