১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ঢাকায় দুই দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু

অনলাইন ডেস্ক : ‘মেকিং এ ডিফরেন্স উইথ যাকাত’ —এ প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁও লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে দ্বাদশ যাকাত ফেয়ার-২০২৪। বিশিষ্ট অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান শনিবার (২ মার্চ) বেলা ১১টায় ফেয়ার উদ্বোধন করেছেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে যাকাত প্রদান, যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়।

“সিজেডএম-এর যাকাত-ভিত্তিক কর্মসূচি : দারিদ্র্য বিমোচনের জন্য একটি অগ্রগামী উদ্ভাবন” শীর্ষক উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আর্থিক ক্ষমতায়ন শুধুমাত্র অন্তর্ভুক্তি নয়, এটা সিজেডএম-এর দারিদ্র্য বিমোচন তথা, জীবিকা প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আমি মনে করি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের কর্মকাণ্ড বিশ্ব পরিসরে আরো জোরালোভাবে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে ধারণাগত চিন্তার জায়গায়।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার এমিরেটাস অধ্যাপক ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ, সিএসপিএস এর নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমান; পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শরিয়াহ সুপারভাইজারি বোর্ডের সদস্য প্রফেসর মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন যাকাত ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আরাস্তু খান।

একই দিন বিকেল তিনটায় মহিলাদের নিয়ে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ” শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ফেয়ারের দ্বিতীয় দিন বেলা ১১ ঘটিকায় বরেণ্য ইমাম ও খতিবদের নিয়ে ‘মানব কল্যাণে যাকাত, উশর এবং ওয়াকফের গুরুত্ব’ শীর্ষক আরেকটি সেমিনার এবং বিকেল ৩টায় “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর সঞ্চালনায় ওই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আরও পড়ুনঃ   আবারও বাড়লো সোনার দাম

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমউদ্দিন আহমেদ। এছাড়া এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও নাগরিকরা অংশ নেবেন।

যাকাত ফেয়ারে থাকছে বিভিন্ন যাকাত ও দাতব্য সংস্থা, ইসলামিক সোশাল ফাইনান্স ও বিভিন্ন প্রকাশনীর স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে যাকাতের সঠিক হিসাব নিরূপণ ও যাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য কনসালটেশন ডেস্ক। সর্বস্তরের জনগণ বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা এ ফেয়ারে অংশগ্রহণ করছেন। আগামী রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেয়ার চলবে।

এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম স্টিল, হজ ফাইনান্স, সাউথ ব্রিজসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাভিশন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং বণিক বার্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১০

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১২

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৩

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৪

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৫

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৭

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৮

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

১৯

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

২০

Design & Developed by: BD IT HOST