১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি ৯৯ বছর বয়সী মাহাথির

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ‘একটানা কাশি’ হচ্ছে এবং এই কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ৯৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে কয়েকদিন আগেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রায় ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘একটানা কাশির জন্য’ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বৃহস্পতিবার তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ   দাহ করা হলো মনমোহন সিংকে

গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফি ইউসুফ নামে মাহাথির মোহাম্মদের ওই সহযোগী জানিয়েছেন, ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’

মালয়েশিয়ার দুই বারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা দিয়েছেন। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে তিনি হার্টের সমস্যায় ভুগছেন এবং বাইপাস সার্জারিও করেছেন। চলতি বছরের শুরুতে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন।

আরও পড়ুনঃ   এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

উল্লেখ্য, ১৯২৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণকারী মাহাথির মোহাম্মদ দুইবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে দায়িত্বপালন করেন তিনি।

এরপর ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৪

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৬

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৮

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST