১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সেতু বন্ধ করে শিক্ষার্থীদের সমাবেশ, বিপাকে জনসাধারণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : অবশেষে চলমান কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থণ জানিয়ে এবং কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টায় থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুই দফায় সড়ক অবরোধ করে এই সমাবেশ করে। এ সময় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া এলাকায় বিভিন্ন শ্লোগাণে আন্দোলন অব্যাহত রাখে তারা। ফলে কোটা আন্দোলনের পক্ষে অনুষ্ঠিত সমাবেশে সেতুর দুই পাড়ে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজের অধ্যক্ষ ও পুলিশের অনুরোধে সেতু থেকে তাদের অবস্থান পরির্তন করে শিক্ষার্থীরা। কিন্তু ক্লাশে ফিরে যায়নি তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরিহিত অবস্থায় গলায় আইডি কার্ড ঝুলিয়ে সড়ক অবরোধ করে রাখে। এই সময় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু অবরোধ করে রাখলে সেতুর উভয় পাশে শতশত গাড়ি আটকে যায়। এর মধ্যে যেমন যাত্রিবাহী গাড়ি ছিলো ঠিক তেমনি পণ্যবাহী ট্রাকও দেখা যায়। আর এমন যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে জরুরী গাড়ি বিশেষ করে এ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থী বহণকারী অটোরিক্সাগুলো আন্দোলনরত শিক্ষার্থীদের পারাপার করে দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ   বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট

শিক্ষার্থীরা জানিয়েছে, কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সারাদেশের ন্যায় আমরাও কোটা আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে কোটা সংস্কারের দাবিতে সেতুতে সমাবেশ করি। সড়ক অবরোধ করি।

আরও পড়ুনঃ   পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা : সিভিল সার্জন, পাবনা

এ সময় সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আমাদের ইন্সটিটিউট প্রধানের কথাতে আমরা সমাবেশ থেকে ফিরে আসি। ফলে সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কোটা বাতিল করে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ছাত্রদের দ্বারা সড়ক অবরোধের খবর পেয়ে বারোঘরিয়া চত্বরে গিয়ে তাদের বুঝানো হয়েছে। আর শহরের কোথাও যেন জনভোগান্তি না হয় সেদিকেও খেয়াল রাখছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST