১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রোতাদের নিরাশ করতে চান না আঁখি আলমগীর

অনলাইন ডেস্ক : সংগীত জগতের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। তার সুরের জাদুতে বরাবরই মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে একেবারেই কম গান করছেন আঁখি।

সর্বশেষ চলতি বছর ৩১ মার্চ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুনঃ   বহু নায়িকাকে দেখেছি, তোমার সুগন্ধ সেরা : রাভিনাকে শাহরুখ

নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময়। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন আঁখি। গায়িকা বলেন, গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না।

একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান। তিনি আরও বলেন, আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না।

আরও পড়ুনঃ   ৫০ বছর বয়সে লাল গাউনে মুগ্ধতা ছড়ালেন প্রীতি

চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার। তাদের নিরাশ করতে চাই না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আঁখি। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা। তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে- ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান।

শ্রোতারা এখনও মুগ্ধ হয়ে শোনে গানগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১০

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১১

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১২

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৩

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৪

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৬

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

২০

Design & Developed by: BD IT HOST