১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সিংড়ায় ১ লক্ষ গাছের চারা বিতরণ 

নাটোর প্রতিনিধি: ‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিনামূল্যে ১ লক্ষ গাছের চারা বিতরণ করেছেন সামাজিক সংগঠন আলোকিত সমাজ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায় গাছের চারা বিতরণের উদ্বোধন করেন পলকপত্নী, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা খাদ্য গোডাউন চত্বরে আয়োজিত চলনবিল বৃক্ষরোপণ উৎসব-২০২৪ এ চারা গাছ বিতরণ করা হয়। মাসব্যাপি বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে জলপাই, আমলকি, তেঁতুল, বহেরা, নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবি লেবু, কড়ইসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, চলনবিল জীববৈচিএ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী ও কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি জাকারিয়া মাসউদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST