১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশি হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

স্টাফ রিপোর্টার : কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারা কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি) শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঢাকাগামী আসা একটি ট্রেন আন্দোলনের স্থান থেকে এক কিলোমিটার দূরে একটি ট্রেন অপেক্ষমাণ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই, মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এমনসব স্লোগানে মুখর করে তুলেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলমান রেখেছিলাম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ আমার ভাইদের উপর হানলা চালায়। এদেশে পুলিশি হামলা কখনো ছাত্রদের আন্দোলন থামাতে পারেনি। যদি ছাত্রদের আন্দোলন পুলিশ বা দেশের সরকার থামাতে পারতো তাহলে আজ দেশ স্বাধীন হতো না। আমরা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়ে দেখিয়েছি আমাদের দাবি আমরা আদায় করতে পারি।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে আমার ভাইদের উপর গুলিয়ে চালিয়েছে পুলিশ। এরই প্রতিবাদে আজ বিকেলে আমরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছি।
ছাত্র থেকেই আপনারা পুলিশ হয়েছেন কিভাবে আমাদের উপর আপনার গুলি চালান। আন্দোলনে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
আরেক শিক্ষার্থী বলেন, আমার ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই সরকারকে কোটা সংস্কারের দাবি মানতে হবে। নাহলে আমাদের এ আন্দোলন থেকে কেউ উঠাতে পারবো না। আমরা আজ থেকে রেললাইন অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এসময় আন্দোলনে প্রায় এক হাজার শিক্ষার্থী অবস্থান নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST