১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নাটোর প্রতিনিধি: মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার আত্রাই টোল প্লাজা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিকআপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার পাকুড়তলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেছ (৬০), গোফরেখি মধ্যপাড়ার মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫), নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার মোকলেছুর রহমানের ছেলে মিঠু (২৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়ার সাদ্দাম গোছার ছেলে হোসেন আলী (২০), শাহজাদপুর উপজেলার বাগমারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (২৫)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বুধবার রাতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি, একটি তালা কাটার যন্ত্র, চাকু, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়। তাঁরা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিমকার্ড ক্রয় করে এবং সেসব নম্বর ব্যবহার করে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও জানান, একই সময় লালপুরের গৌরিপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আলমগীর হোসেনকে (৪৫) রাজশাহীর চারঘাট ও তৈয়ব আলীকে (৩০) পাবনা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST