১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমিকের টি-শার্ট পরে খুশি দিতিপ্রিয়া!

অনলাইন ডেস্ক : ভারতীয় টেলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেকদিন ধরেই তাকে নিয়ে টেলি মিডিয়ায় গুঞ্জন ছিল, চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। এর আগে ইন্ডাস্ট্রিতে বহুজনের সঙ্গে নাম জড়ানোর জল্পনাও ছিল অভিনেত্রীকে নিয়ে। পরে সব জল্পনায় পানি ঢেলে তার এক প্রেমিকের প্রতি আসক্ত হওয়ার কথা জানান দিতিপ্রিয়া।

এর আগে ভারতীয় গণমাধ্যমকে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, বিয়ে করলে বর্তমান প্রেমিককেই করবেন তিনি। কারণ, অভিনেত্রীর আগের সম্পর্কগুলো টেকেনি। তাই তো এখন হবু স্বামীকে নিয়ে একটু বেশি সাবধানে থাকেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   সাইফের ওপর হামলা ইস্যুতে সালমান-শাহরুখকে টেনে আনলেন মমতা

ইতোমধ্যে দিতিপ্রিয়া তার প্রেমিকের এক ঝলক সামাজিক মাধ্যমে এনেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, দিতিপ্রয়া ও তার প্রেমিক রং খেলায় মেতে উঠেছেন।

এবার প্রেমিকের টিশার্ট পরে শ্যুটিং স্পটে নিজেকে ধরা দেন অভিনেত্রী। তা সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ওর টি-শার্ট পরলে আমি সবচেয়ে খুশি থাকি…’।

এর আগে দিতিপ্রিয়ার সঙ্গে তার প্রেমিকের জায়গায় অনেকের নাম জড়িয়ে যাওয়ায় আপাতত বর্তমান প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

তবে অভিনেত্রীর মা জানিয়েছিলেন তিনি হবু জামাইকে ঋভু বাবু বলে ডাকেন। কিন্তু কে এই ঋভু বাবু, তার বিস্তারিত পরিচয় এখনও আড়াল রেখেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানী চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন দিতিপ্রিয়া রায়। পরবর্তীতে ওটিটির দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকে অভিনেত্রীর।

পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। দিনকে দিন বাড়ছে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা। সঙ্গে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST