৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন দুজন আওয়ামী লীগ নেতা। হত্যার পর শিবগঞ্জ অথবা জেলার কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ঘটনার ৯ দিন পর মানববন্ধন করে খুনিদের বিচার দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৬ জুলাই) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে গত ২৭ জুন সন্ত্রাসীদের হাতে খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন। রাতের অন্ধকারে রাণীহাটি গুচ্ছ গ্রামের পাশে ফাঁকা মাঠে সন্ত্রাসীরা তাঁদের হাতবোমা মেরে গুলি ও কুপিয়ে হত্যা করে।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান অভিযোগ তুলে বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি আব্দুস সালামকে পূর্বের হত্যা মামলা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে বলেন। সেই আশ্বাস দেওয়া ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানান তিনি।
এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় আরও খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রধান আসামি বিএনপি নেতা আশরাফ ও তাঁর বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, মামলা তুলে নিতে আব্দুস সালামের বোনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদেরও তিনি আইনের আওতায় আনার দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, নয়ালাভাঙ্গা সন্ত্রাসের জনপদ হিসেবে সর্বমহলে পরিচিত। অথচ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ নজর নেই। প্রশাসনের সঠিক নজরদারি থাকলে একসঙ্গে দুজন আওয়ামী লীগ নেতাকে খুন হতে হতো না। এর আগেও সেখানে দিন-দুপুরে আশরাফ বাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা–কর্মীরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের কোনো বিচার হয়নি। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার দাবি করছি। বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও নিহত দুই পরিবারের সদস্যরা।
সালাম ও মতিন হত্যার পরদিন ২৮ জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসি বেগম। মামলায় বিএনপি নেতা আশরাফুল হককে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ ও শিবগঞ্জ থানা-পুলিশ প্রধান আসামি আশরাফের স্ত্রীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মামলার পলাতক আসামিদের ধরতে নিরলস কাজ করছে জেলা পুলিশ। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারেও তৎপর রয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST