৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সাতদিনে ‘কল্কি’র রেকর্ড আয়

অনলাইন ডেস্ক : বক্স অফিস জুড়ে চলছে এখন শুধুই ‘কল্কি ২৮৯৮ এডি’ ঝড়। সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে। তা সত্যিকার অর্থে ধরা দেয় মুক্তির চারদিনেই। এ সময়ের মধ্যে চারশো কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

এবার সব রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড আয় করলো দক্ষিণী এই ছবি। মাত্র সাতদিনেই সারাবিশ্বে সাতশো কোটি আয় করে নিয়েছে ‘কল্কি’! ফলে আবারও প্রমাণিত হল দক্ষিণী ছবিই এখন গোটা দেশের বক্স অফিসের রাজা।

আরও পড়ুনঃ   চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ পিতা ও পুত্র গ্রেপ্তার

ভারতীয় গণমাধ্যমের খবর, এক সপ্তাহের মধ্যেই শুধু ভারত থেকে মোট ৩০০ কোটি টাকা ঢুকেছে প্রভাস-দীপিকার কল্কির ক্যাশবাক্সে। অগ্রীম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কল্কি’। শুরুতেই হল বাজিমাৎ। ২৭ জুন মুক্তির প্রথম দিন বিভিন্ন ভাষায় টু ডি এবং থ্রি ডি সংস্করণে ২০০ কোটির দুয়ারে দাঁড়িয়েছিল এই ছবি। চলতি বছরে ওপেনিং ডে-র আয়ের হিসাবে এখনও কোনো সিনেমা এই রেকর্ড ছুঁতে পারেনি।

তবে প্রথম সপ্তাহেই প্রভাস-দীপিকা যে জ্যাকপট ছুঁয়ে ফেলেছে, তা বলার আর বাকি রাখে না। রিপোর্ট বলছে, শুধুমাত্র প্রথম দিনেই ১৯১ কোটির ব্যবসা করে সারাবিশ্বে ভারতীয় ছবির ওপেনিং ডে-র সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে নাম লিখিয়েছে ‘কল্কি। যা কিনা ‘কেজিএফ ২’ (১৫৯ কোটি), ‘সালার’ (১৫৮ কোটি), ‘লিও’ (১৪২ কোটি), ‘সাহু’ (১৩০ কোটি), এমনকী শাহরুখ খানের ‘জওয়ান’ (১২৯ কোটি)-এর রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে ছবিটি।

আরও পড়ুনঃ   ‘সে ছিল আমার সন্তানের বাবা, তবুও আমাকে ধ্বংস করার পথ বেছে নিল’

যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমার ওপেনার হিসেবে এখনও রাজামৌলীর ‘আরআরআর’ (২২৩ কোটি) এবং ‘বাহুবলি ২’-এর রেকর্ড অক্ষত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST