৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জয়ার কেক খেলো কুকুর

অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সোমবার (১ জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এদিকে জয়া আহসান তার ইনস্টাগ্রামে ৬টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। এ নিয়ে অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিওর কমেন্ট বক্সে রুসা তাসনুভা নামে একজন লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেনো লাগলো।’ আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’

আরও পড়ুনঃ   বন্যার্তদের রেসকিউ করতে হেলিকপ্টারের ভাড়া দিবেন ইরফান সাজ্জাদ

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’

আরও পড়ুনঃ   ‘ইনসাফ’-এ বড় চমক চঞ্চল, হতবাক দর্শকেরা!

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST