২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অনামিকা আঙুলে আংটি, দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর নায়িকা হিসেবে কাজ করেছেন বেশি কিছু সিনেমায়।

নায়িকাদের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের বেশ আগ্রহ থাকলেও এসব বিষয়ে সবসময়ই সচেতন থেকেছেন দীঘি। ব্যক্তিজীবন কখনোই খোলামেলা আকারে তুলে ধরেননি তিনি।

যেমন, দীঘি কারো সঙ্গে প্রেম করছেন কি না, তার পছন্দের কেউ রয়েছে কি না- কিংবা বিয়ে নিয়ে কোনো ভাবনা, কোনো প্রশ্নেরই সরাসরি কখনো উত্তর দেননি।

আরও পড়ুনঃ   ‘নিউজ করার আগে ভাবল না যে এই মেয়েগুলোর কী হবে?’

তবে সোমবার (১ জুলাই) রাতে দীঘির ভক্তদের যেন একটু চমকে যেতে হলো! নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।

যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

ব্যস! মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই পোস্ট। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

আরও পড়ুনঃ   স্ত্রী থাকতেও প্রেমিকাকে এনে থাকছেন স্বামী, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

খোঁজ নিয়ে জানা গেছে, একটি নতুন সিনেমার প্রচারণার জন্যই এমন পন্থা বেছে নিয়েছেন দীঘি। যেটা খুব শিগগিরই ভক্তদের সামনে প্রকাশ করবেন তিনি।

এ বিষয়ে দীঘির সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। যেখানে বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST