২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম কেমোথেরাপির পর কেমন আছেন হিনা খান?

অনলাইন ডেস্ক : ক্রমশ মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান।

এদিকে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে প্রথম কেমো নিলেন এ অভিনেত্রী। হাসপাতাল থেকে ভিডিও পোস্ট করেছেন তিনি। কেমো নিতে যাওয়ার সময় ভয় পাননি, বরং বলেছেন, ‘সমস্ত বাহারি চাকচিক্য শেষ, হাসপাতালে রয়েছি প্রথম কেমো থেরাপির জন্যে, সুস্থ হয়ে ফিরব।’

হিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর যেদিন জানতে পারেন সেদিন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই খবর পেয়েছিলেন, তবু ভেঙে পড়েননি। বরং দারুণ সেজেগুজে অনুষ্ঠানে গিয়েছিলেন হিনা।

আরও পড়ুনঃ   ‘বৌদি’ শব্দ কতটা আপন, অথচ নেটদুনিয়ায় এটা অশ্লীল : স্বস্তিকা

ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এই অনুষ্ঠানের রাতেই জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত। সচেতন ভাবেই সিদ্ধান্ত নিই এ দিনের অনুষ্ঠানে যাওয়ার। নিজের জন্য নয়, অন্যদের জন্য। এই দিনটা আমার জীবনের কঠিনতম দিন, সে দিন থেকে সব বদলে গেল। তাই ভাবলাম ভাল কিছু দিয়েই শুরু করা যাক।’

 

এর আগে হিনা নিজেই জানিয়েছেন, এই কঠিন সময় নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না তিনি। বরং তিনি নিশ্চিত তার এই লড়াই আগামীতে অনেককে অনুপ্রেরণা জোগাবে। স্তন ক্যানসারের বিষয়ে অভিনেত্রী তার পোস্টে লিখছেন, ‘মনে রাখবেন, আমাদের শরীরে ক্ষত তৈরি হতে পারে। কিন্তু আমরা যেন একদম ভয় না পাই।’

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে হিনা লিখেছেন, ‘যে সকল নারী ও পুরুষেরা এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন, তাদের জন্য লিখছি। আশা রাখি, আমি যেন সাহস রাখতে পারি যাতে বহু মানুষ তাদের ভালোর জন্য আমার সফর থেকে উদ্বুদ্ধ হতে পারেন।’

আরও পড়ুনঃ   ‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে রুনা খান

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST