১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রফিকুল ইসলাম সেন্টু (৪৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। সে বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জুন বিকালে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চন্দ্রিমা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো: রেজাউল করিম ও তাঁর টিম সন্ধ্যা পৌনে ৬ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রফিকুল ইসলাম সেন্টুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST