১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মোহা: আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার মাজার ও ঐতিহাসিক মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জুয়ার আসর থেকে সাবেক কাউন্সিলসহ-১০ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

রবিবার (১৪ এপ্রিল)রাত সাড়ে ১২ টার দিকে জুয়ার আসরে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় অবৈধ জুয়া খেলা ও বোর্ড পরিচালনার দায়ে বাঘা পৌরসভার সাবেক ৯ নং ওয়ার্ড কাউন্সিলসহ-১০ জনকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন,(১) বেলাল হোসেন (২) রুবেল হোসেন (৩) হাসান আলী (৪) মহসিন আলী (৫) রায়হান আলী(৬) খালেদ মাসুদ পাইলট (৭) আব্দুর রশিদ (৮) মোশারফ হোসেন (৯) মাহবুবুর রহমান হিমেল (১০) আলমগীর হোসেন। জুয়ার বোর্ড থেকে পলাতক আসামিরা হলেন,(১১) তানভীর আহমেদ তূর্য (১২) শিহাব আলী (১৩) মওদুদ আহমেদ সবুজ (১৪) রাসেল (১৫) রিমন আলী (১৬) জামাল হোসেন (১৭) সুরুজ জামান।

আরও পড়ুনঃ   মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করা এসআই বরখাস্ত

জানা গেছে,দীর্ঘ ৫ বছর পর ৫০০ বছরের ঐতিহাসিক রাজশাহীর বাঘার ঈদ মেলা ১০ শর্তে ১৫ দিনের জন্য ইজারা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১ টায় বাঘা মাজার শরিফ চত্বরে ১৫ দিনের জন্য উন্মুক্ত ডাকের আয়োজন করে মেলার ইজারা প্রদান সম্পূর্ণ করা হয়। ২৭ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে মেলার ইজারা প্রদান করা হয়। ৮ লক্ষ টাকার জামানত সাপেক্ষে ইজারায় অংশ নেয় প্রায় ২০ জন ব্যবসায়ী। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ দিনের জন্য এই মেলা ইজারা দেয়া হয় বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনকে। এদিকে মেলার ২৭ লক্ষ ৩০ হাজার টাকা ডাক দিয়ে দ্বিতীয় ডাককারী ছিলেন মোঃ সাইফুল ইসলাম এবং ২৭ লক্ষ ২০ হাজার টাকা ডাক দিয়ে তৃতীয় ডাককারী ছিলেন, সাংবাদিক আখতার রহমান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪

এ মেলায় কোন অশ্লীলতা,জুয়া কিছুই চলবেনা মর্মে ১০টি শর্তে ১৫ দিনের জন্য ইজারা দেয়া হয়। উল্লখ্য গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে শুরু হয় এই মেলা। ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ সংলগ্নে ঈদগাহ মাঠে দিন-রাত চলে রমরমা জুয়ার আসর। বিষয়টি প্রশাসনের নজরে আসায় রোববার দ্বিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করে সোমবার (১৫ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST