১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

২৪ দিন ওসি শূণ্য যশোরের বেনাপোল পোর্ট থানায়, তদন্ত ওসি নেই ৭ বছর

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারনে শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা বিঘিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়া বদলী হয়। ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। এরপর এই থানা চলছে অভিভাবক বিহীন। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর যাবত এ থানায় কোন তদন্ত ওসি নেই।

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের মানুষ আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় বন্দর থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলী নতুন ওসি যোগদান না করলে সেখানে শুন্যতা তৈরী হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: এবার স্বীকারোক্তি দিচ্ছেন মোস্তাফিজ

সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারনা বেড়ে গেছে। দুর দুরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারনা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলীর কথা শুনার পর তাদের অপরাধমূলক কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকান্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা ফেনসিডিল এর চালানও ভারত থেকে বেশী আসছে। আর দুর দুরান্ত থেকে নেশার আশায় আসা তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভীড় জমাচ্ছে। কারন এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।

আরও পড়ুনঃ   শার্শার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এস আই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোন সমস্যা হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST