১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হেমা কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে বললেন সামান্থা

অনলাইন ডেস্ক : কয়েক দিন ধরে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় ভারতের মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি। কেরালায় যখন যৌন হয়রানি বিষয়ে একের পর এক অভিযোগ উঠছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলছেন অন্য ইন্ডাস্ট্রির তারকারাও। এবার কথা বললেন তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রযোজক তথা অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মালয়ালম অভিনেত্রী। সে বছরের জুলাইয়ে অভিনেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। কিন্তু এর কিছুদিন পরই জামিনে বের হন অভিনেতা।

আরও পড়ুনঃ   ‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’

পুনরায় বিচার শুরু হলেও বিচারকার্য প্রভাবিত করার অভিযোগ আনা হয় দিলীপের বিরুদ্ধে। কিন্তু তা আমলে নেননি কেরালা হাইকোর্ট। এরপরও দমে যাননি অভিনেত্রী।

অভিনেত্রীর পাশে তখন দাঁড়াতে থাকেন ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী। বিষয়টি নিয়ে বেশ চাপে পড়ে কেরালা সরকার। এরপরই গঠন করা হয় হেমা কমিটি। নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন সামান্থা।

আরও পড়ুনঃ   বছর ঘোরার আগেই প্রেম ভাঙল আদিত্য-অনন্যার

একই সঙ্গে তিনি তেলেঙ্গানা রাজ্য সরকারর প্রতিও আহ্বান জানিয়েছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে।

অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। এই প্রতিবেদনে কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে।

আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানি নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে। এটা তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা দিতে সাহায্য করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST