৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্বপ্নটা যখন ভেঙে যায়, খুব কষ্ট হয় : শ্রীলেখা

অনলাইন ডেস্ক : অত্যন্ত স্পষ্টবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অন্যায় দেখলেই তিনি প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টাইমলাইনে একদিকে যেমন দেখা যায় প্রতিবাদী পোস্ট, অন্যদিকে মনের যন্ত্রণাও।

বাবা-মায়ের মৃত্যুর পর তাদের নিয়ে স্বপ্ন দেখার মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করলেন শ্রীলেখা। বাবা-মা মারা যাবার পরে অনেকটাই একা হয়ে গেছেন শ্রীলেখা।

রাতে ঘুমানোর সময় মাঝে-মধ্যেই হঠাৎ ঘুম ভেঙে যায় তার। এই মুহূর্তে তার মনে হয়েছিল ছুঁয়ে দেখলেন মা-বাবাকে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই পুরোনো বাড়ি, পুরোনো আসবাবপত্র। স্বপ্নটা যখন ভেঙে যায়, খুব কষ্ট হয়।’

আরও পড়ুনঃ   প্রেক্ষাগৃহে ‘নয়া মানুষ’ ও ‘দুনিয়া’

এরপর বলেন, ‘স্বপ্নের মধ্যেও মনে হয় এই তো বাবা-মা পাশেই ছিল। পেয়ে গিয়েছি আবার সবাইকে। কোথাও একটা স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। হয়ত আমি একটু বেশি ইমোশনাল বলেই এটা বারবার মনে হয়। যখন মন খারাপ লাগে, একাই ওদের সঙ্গে কথা বলি।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘খুব ঘনঘন মা বাবার স্বপ্ন দেখি। স্বপ্ন ভেঙে গেলে খুব কান্না পায়। খুব কাঁদি, কাঁদলে বালিশ ভিজে যায়। ভিজে গেলে খুব কষ্ট হয়। কষ্ট হলে খুব রাগ হয়, রাগ হলে কার কী এসে যায়।’

আরও পড়ুনঃ   মধ্যরাতে কার সঙ্গে ডেটে গেলেন কারিনা

বাবাকে সবসময় ভীষণ ভাবে অনুভব করেন শ্রীলেখা। তাই স্বপ্ন দেখলেও তার মনে হয়, ওই সময়টুকুই তার বাবা-মা বেঁচে আছেন, ছুঁয়ে দেখতে পাচ্ছেন।

সেই স্বপ্নটা ভেঙে গেলে কষ্ট হয় তার। তাই একরাশ মন খারাপ নিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘কিছু হলে ছুটে যাওয়ার জায়গা ছিল। গাছের মতো, ছাতার মতো। আজ আর কোথায় পাব সেই শান্তির নীড়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST