১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সৌদি প্রবাসী রবি বিশ্বাসের পক্ষ থেকে কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ

খন্দকার আছিফুর রহমান তোতা : সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নড়াইলের কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার বিকাল ৩টায় নড়াইল জেলার সদর থানাধীন ৮নং কলোড়া ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে উক্ত আর্থিক অনুদান এবং মিষ্টান্ন বিতরণ করা হয়।

দানশীল ব্যক্তিত্ব সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে প্রদানকৃত অনুদানের অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ৮নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা মরহুম মফিজুর ইসলামের স্ত্রী (সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার) মঞ্জুরা বেগম, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল বিশ্বাস, ইউনিয়ন যুবদল নেতা ইমরান সিকদার এবং কলোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
এছাড়াও কলোড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

জনসাধারণের ভাষ্যমতে, রবি বিশ্বাস একজন দানশীল মানবতার ফেরিওয়ালার নাম। গরীব-অসহায় মানুষের নানাবিধ সমস্যা নিয়ে তার পর্যন্ত পৌঁছালে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। অসুস্থ ও কঠিন রোগে আক্রান্ত অসহায় মানুষগুলোকে তাকে জানানো মাত্রই চিকিৎসার ব্যবস্থা, অর্থ-ওষুধ সহ সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকে চলেছেন সর্বদা।

ধর্মীয় কাজে তার রয়েছে দুটো প্রসারিত সহযোগিতার হাত। মসজিদ-মাদ্রাসাও এতিমখানায় বছরের পর বছর ধরে আর্থিক সহযোগিতা করেছেন।
ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও সহযোগিতা করতে কখনো তার হাত থামেনি। বিভিন্ন মন্দিরের কাজের জন্যও দিয়েছেন অর্থের যোগান।

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন

এমন কোন সামাজিক কর্মকাণ্ড নাই যেখানে তিনি সাহায্যের হাত বাড়াননি। সকল সামাজিক কর্মকান্ডে রয়েছে তার অবদানের একটা অংশ।

রবি বিশ্বাস একজন সৌদি প্রবাসী হয়েও তিনি একজন নিরহংকারী দানশীল মানুষ। অতি পরিশ্রমে উপার্জন করা অর্থের একটি অংশ মানবসেবা-সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কাজে ব্যয় করে থাকেন।

যার ধারাবাহিকতায় আজও হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে প্রতিনিধির মাধ্যমে অনুদান হিসেবে নগর অর্থ ও মিষ্টি বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST