১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

সালমানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!







গণধ্বণি ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তারও গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। বিশেষ করে নিরাপত্তাজনতি কারণে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করে থাকেন তিনি। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে!

আরও পড়ুনঃ   মনটা একটা ট্র্যাপ, কোথায় আটকে যায় জানি না : শোলাঙ্কি

দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাটেক ফিলিপ। ৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে। এ ঘড়ির মূল্য ২৩.৫৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি।

পাটেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাতঘড়িটি পাওয়া যায়। ঘড়ির অন্যান্য তথ্য ঠিক থাকলেও এর মূল্য উল্লেখ করে নি প্রতিষ্ঠানটি। তবে সালমানের ঘড়িটি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়!

আরও পড়ুনঃ   বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। বরাবরের মতো এ সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। গত বছরের ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। এটি পরিচালনা করেন মণীশ শর্মা।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST