৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সার্চ কমিটি নিয়ে হকিতে পাল্টাপাল্টি অবস্থান

অনলাইন ডেস্ক : বাংলাদেশের হকিতে অর্ন্তদ্বন্দ্ব নতুন কিছু নয়। বিশেষ করে ফেডারেশনের নির্বাচনে হকির এই কদর্য রূপ বরাবরই প্রকাশ পায়। তবে এবার সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজ আহমেদকে নিয়ে সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা পাল্টাপাল্টি অবস্থানে।

গত সপ্তাহে ক্রীড়াঙ্গন সংস্কারে ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজ আহমেদের অপসারণ চেয়েছিলেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড়। সার্চ কমিটির হকি সংক্রান্ত সভায় আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে পক্ষপাত এবং ইমরোজ আহমেদকে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে আখ্যায়িত করে অপসারণ দাবি করেছিলেন কয়েকজন খেলোয়াড় ও সংগঠক। আজ রোববার সেই দাবির প্রতিবাদ জানিয়েছেন হকির অন্য সাবেক খেলোয়াড় ও সংগঠক এবং বর্তমান খেলোয়াড়রা।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের সামনে ‘মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদ’ নামক তিনটি ব্যানারে বর্তমান, সাবেক খেলোয়াড় ও সংগঠকরা দাড়িয়েছিলেন। তারা মেজর ইমরোজের সততা ও দক্ষতার প্রতি আস্থা পোষণ করেছেন। পাশাপাশি যারা ইমরোজকে অপসারণের দাবি তুলেছেন তাদের উপর উল্টো শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুলেছেন।

বর্ষীয়ান হকি খেলোয়াড় ও কোচ হোসেন ইমাম চৌধুরি শান্টা। তিনি ইমরোজ সম্পর্কে বলেন, ‘আমি তার সিনিয়র হলেও এক সঙ্গে খেলেছি। সে ভালো মানের খেলোয়াড় ছিল এবং তার সাংগঠনিক দক্ষতা বেশ ভালো। দেশে বিভিন্ন আন্তর্জাতিক গেমস ও টুর্নামেন্টে তার সম্পৃক্ততার বিষয়টি সবারই জানা। তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।’

আরও পড়ুনঃ   অনিয়মে দুর্বল পাঁচ ব্যাংক ঋণ পাচ্ছে ১৯ হাজার কোটি টাকা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় মামুনুর রশীদ ইমরোজের অপসারণ ইস্যুকে দুষ্ট চক্রান্ত হিসেবে দেখছেন, ‘হকিতে গুটি কয়েক লোক রয়েছেন। যারা এই সুন্দর পরিবেশকে নষ্ট করছেন। তারা আসলে হকির ভালো চান না।’ মামুনের ঘনিষ্ঠ বন্ধু রফিকুল ইসলাম কামাল ইমরোজের অপসারণ দাবী করাদের শাস্তি চেয়েছেন।

হকি অঙ্গনের অন্যতম সজ্জন ব্যক্তি আবু জাফর তপন। সাবেক এই হকি খেলোয়াড় আজকের প্রতিবাদে এসে দু’টি প্রশ্ন উথাপন করেছেন, ‘আজ এখানে কারা এসেছে আর সেদিন কয়জন এবং কারা ছিল। এই দু’টি চিত্র দেখলেই বিষয়টি স্পষ্ঠ। পাশাপাশি সার্চ কমিটি গঠন হয়েছে এক মাস আগেই। এত দিন পর ইমরোজ ভাইকে নিয়ে প্রশ্ন কেন?’

সাবেক তারকা হকি খেলোয়াড়দের পাশাপাশি বর্তমান কয়েকজন খেলোয়াড়ও ছিলেন। বর্তমান খেলোয়াড়দের পক্ষে পুষ্কর ক্ষিসা মিমো বলেন, ‘দুই জন তিন জন খেলোয়াড় ও সংগঠক সার্চ কমিটির কর্মকান্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। এজন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’

মেজর ইমরোজের অপসারণ দাবির নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পী। তিনি হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি। সেই কমিটি পুর্নগঠনের দাবি জানিয়েছেন মিমো, ‘১৬-১৭ ধরে তারা সমিতি দখল করে আছে। গঠনতন্ত্র অনুযায়ী সেটা অবৈধ। আমরা হকি খেলোয়াড় কল্যাণ সমিতি পুনগর্ঠন চাই।’

আরও পড়ুনঃ   ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

বর্তমান, সাবেক হকি খেলোয়াড়, সংগঠকদের একাংশ উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব উপস্থিত না থাকায় সেটা পরিচালক ক্রীড়া শামসুল আলম গ্রহণ করেন। বৃহস্পতিবার আরেক পক্ষও চিঠি দিয়েছিল।

সার্চ কমিটির প্রধান সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা। হকির এই পাল্টাপাল্টি অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কাজ করছি। ভুল হতেই পারে। আলোচনা-প্রতিবাদও আমরা গ্রহণ করব। কিন্তু সেই প্রতিবাদের ভাষা হতে হবে ইতিবাচক। নোংরা শব্দ চয়ন কখনোই কাম্য নয় এবং গ্রহণযোগ্যও নয়।’

সার্চ কমিটি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া তৈরি করেছিল। এর মধ্যে হকিও আছে। এই পাল্টাপাল্টি অবস্থানে খানিকটা দ্বিধান্বিত অবস্থায় সার্চ কমিটি, ‘এই রকম পরিস্থিতিতে আমাদের আরেকটু ভাবতেই হচ্ছে। কিছু বিষয় আমরা খতিয়ে দেখব। যদি সত্যতা না পাওয়া যায় তাহলে সেটা গ্রহণের কোনো সুযোগ নেই।’

বৃহস্পতিবার মেজর ইমরোজের অপসারণ দাবিতে মোহামেডানের কর্মকর্তাদের উপস্থিতি ছিল। আজ সেটার প্রতিবাদে মেরিনার্সের কর্মকর্তাদের আধিক্য ছিল বেশি। আজকের প্রতিবাদে কয়েকজন তারকা খেলোয়াড়, সংগঠকের পাশাপাশি স্কুলের ছাত্রও ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST