২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে আবারো বিস্ফোরক মন্তব্য শেবাগের

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে লম্বা সময় ধরেই অধারাবাহিক তিনি। আর সম্প্রতি বল হাতেও সুবিধা করতে পারছেন না টাইগার এই অলরাউন্ডার। যে কারণে আবারো সাকিবের পারফরম্যান্সের সমালোচনা করলেন বীরেন্দার শেবাগ।

গতকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা-মাটা ছিলেন সাকিব। বোলিংয়ে এক উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। দলের কঠিন সময়েত নিজের উইকেট বিলিয়র এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কি না এমন প্রশ্নের উত্তরে ক্রিকবাজের এক শোতে শেবাগ বলেন, ‘আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেট থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন।’

আরও পড়ুনঃ   নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

‘আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় কফি হাউজে আগুন

এর আগে ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে শেবাগ বলেছিলেন, ‘তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডেনও না। বরং বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল।’

‘তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST