১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভারতীয় কিশোরের

অনলাইন ডেস্ক : আগের রেকর্ডটাও ছিল ভারতের এক তরুণের। সেই নামটা সবারই চেনা, যশস্বী জয়সওয়াল। যিনি ১৭ বছর ২৯১ দিনে লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছিলেন ১৫০ পেরোনো ইনিংস। পেশাদার ক্রিকেটে সেটাই ছিল সবচেয়ে কম বয়সে ১৫০ রানের ইনিংস খেলার কীর্তি। তবে সেটা ভাঙলো মঙ্গলবার। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের আয়ুশ মহাত্রে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।

লিস্ট ‘এ’ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) সবচেয়ে কম বয়সে ১৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে করেছেন ১৮১ রান। যে ইনিংস খেলার সময় তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন। ১১টি ছয় এবং ১৫টি চার দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস।

আরও পড়ুনঃ   দেনমোহরের টাকা পেয়েই তালাকের নোটিশ পাঠালেন নারী

আয়ুশের এই ইনিংসের সুবাদেই ভেঙেছে জয়সওয়ালের পাঁচ বছরের পুরনো বিশ্বরেকর্ড। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রবিন উথাপ্পা। তিনি ১৯ বছর ৬৩ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুনঃ   স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চলতি মওসুমেই মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুষের। রঞ্জি ট্রফিতেও সাফল্য পেয়েছিলেন তিনি। ভাল খেলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (টি-টোয়েন্টি)।

এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৪০৩ রান করে মুম্বই। আগ্রাসী ব্যাটিং করেছেন অধিনায়ক শার্দুল ঠাকুর নিজেও। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড করে ৯ উইকেটে ২১৪। রেকর্ড গড়ার দিনে বড় জয়টাও পেয়েছেন আয়ুশ মহাত্রে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST