২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

‘শ্রীলেখার পাঁচজনকে লাগে, এটা প্রচার করে তাদের ব্যবসা হয়’

অনলাইন ডেস্ক : ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। এবারও যেমন রাখলেন না!

শ্রীলেখা মনে করেন, তিনি যা বললেন তা ভিন্নভাবে উপস্থাপন করা হয় ভক্তদের কাছে। যা অধিকাংশ সময়েই থাকে বিকৃত শিরোনামে। যেটারই প্রতিবাদ জানালেন অভিনেত্রী।

কোনো এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছিলেন, একসঙ্গে পাঁচজনকে দরকার তার। যেটাই নানাভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে কটাক্ষও করা হচ্ছে।

আরও পড়ুনঃ   বুঝতে পারিনি নাচটা দর্শক এভাবে দেখবেন : উর্বশী রাউতেলা

তারই জবাবে এবার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা। যেখানে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। তার আশেপাশে ছড়িয়ে রয়েছে পোষ্যপ্রাণী।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হলো আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়ে আছে।’

আরও পড়ুনঃ   রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

ভিডিও দিয়ে শ্রীলেখা নিন্দুকদের জবাব দিলেন। দেখিয়ে দিলেন, তিনি বাড়িতে পাঁচজনের সঙ্গেই থাকেন। তবে এই এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। এরা হলো তারকার পোষ্য।

শ্রীলেখার সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘বুঝলাম, তোমার প্রকৃত ভালোবাসার অধিকারী, রক্ষাকর্তা এই পঞ্চ-পান্ডব।’ কারো মন্তব্য, ‘এতগুলোকে কিভাবে সামলাও। আমরা তো দুটোই পারি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST