৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন রুক্মিণী

অনলাইন ডেস্ক : সম্প্রতি দাদুকে হারিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কাছের মানুষের প্রয়াণে মানসিকভাবে বিধ্বস্ত তিনি এবং তার পরিবার। আপাতত সেই শোক সামলে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী।

রুক্মিণীর জীবনের অনেকটা জুড়ে ছিলেন তার দাদু। সাফল্যের আনন্দ হোক না বিশেষ দিনের উদযাপন, অভিনেত্রীর সব কিছুতেই শামিল ছিলেন তিনি। দাদুকে হারিয়ে ফেলার যন্ত্রণাও তাই প্রবল।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

কাজ নিয়ে ব্যস্ত রূক্মিণীর জীবন আবর্তিত পরিবারকে ঘিরে। তাই কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল দেবের বিশেষ বন্ধু। রুক্মিণীর জীবনে শক্তির অন্যতম উৎস তার মা মধুমিতা মৈত্র। বাবাকে হারিয়ে অভিনেত্রী যখন পুরোপুরিভাবে ভেঙে পড়েন, তাকে সাহস জোগান মা। তার কাছ থেকেই পিতৃবিয়োগের শোক সামলে শুটিং ফ্লোরে পা রাখার শক্তিও পেয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে বসে থাকতে মন চায় : মাহি

অদূর অতীতে, দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক নিয়েও কিছু কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তবে যাবতীয় গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। তাকে পাশে রেখেই মেতে ওঠেন আনন্দে।

শুধু তাই নয়, দেবের আসন্ন ছবি ‘ধূমকেতু’র মুক্তি নিয়েও রুক্মিণীর উচ্ছ্বাস দেখার মতো। কয়েক দিন আগেই ছবির গানে গানে গানটিতে প্রেমিকের সঙ্গে একটি রিল করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে রুক্মিণীও জানান যে, ‘ধূমকেতু’ নিয়ে দেবের সংগ্রামের সাক্ষী তিনি। তাই অবশেষে এই ছবি দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার উদযাপনের মনের মানুষের পাশেই থাকবেন।

চলতি বছরে মুক্তি পায় রুক্মিণীর ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নামভূমিকায় দেখা যায় তাকে। বক্স অফিসেও ভাল ব্যবসা করে ছবিটি। তবে বিনোদিনী মুক্তির কিছু দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ১০২ জ্বরে কাবু হয়ে পড়েছিলেন শারীরিক অসুস্থতা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় যে হাসপাতালে ভর্তি করতে হয় রুক্মিণী মৈত্রকে। হাসপাতালের বেডে শুয়ে স্যালাইন হাতে একটি ছবি ভাগ করে রুক্মিণী লিখেছেন, ‘হাল ছাড়ছি‌ না বরং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুনঃ   প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

প্রসঙ্গত, এই ছবির শুটিংয়ের সময় প্রায় ১০৪ ডিগ্রি জ্বরের মাত্রায় ভোগেন রুক্মিণী। এমনকী ফ্লোরে পা ভেঙে যায় তার। তবে রুক্মিণীর অদম্য ইচ্ছা এবং প্রাণশক্তির জন্যই সব অসুস্থতাকে কাবু করে নাচে দৃশ্যের শুটিং করেন। অসুস্থতার জন্য শুটিং এর কোনও ক্ষতি হোক, তা কিছুতেই চাননি অভিনেত্রী।

তার আগে গত বছর পুজায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’। দাপুটে পুলিশ অফিসার মায়া খাসনবিশের চরিত্রে নজর কেড়েছিলেন রুক্মিণী। বব কাট চুল, হাতে বন্দুক, পরনে লেদার জ্যাকেট, এমন অবতারে আগে ধরা দেননি অভিনেত্রী। তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST