১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শোকাবহ আগস্টে রাজশাহী শিক্ষা বোর্ডে বৃক্ষরোপন

সংবাদ বিজ্ঞপ্তি: বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে শোকাবহ আগস্টের কর্মসূচি হিসেবে চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম শিক্ষা বোর্ড চত্বরে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বৃক্ষ রোপন করেন। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) নূরুল ইসলাম খাঁন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মুঞ্জুর রহমান খান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের মহাসচিব হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কালো ব্যাচ বিতরণ করা হয় এবং শিক্ষা বোর্ড চত্বরে ড্রপ ব্যানার টাঙানো হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অগ্রদূত শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ০৫ আগষ্ট ২০২৪ ৭৫তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ০৮ আগষ্ট ২০২৪ ৯৪তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২৪” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ০৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST