২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুরা একটি জাতির ভিত্তি। শিশুদের সার্বিক উন্নয়নের জন্য শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এলক্ষ্যে সরকার শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা, মৌলিক চাহিদা পূরণ, সুযোগের সমতা, অধিকার ও দায়িত্ব, জনস্বাস্থ্য এবং নৈতিকতা রক্ষার বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি আজ ঢাকায় ব্রাক ইউনিভার্সিটিতে দু দিনব্যাপী জাতীয় ইসিডি সম্মেলন ২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতির ১২ বছর- আমরা কোথায় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের নিউট্রিশন সেকশনের প্রধান এম এস দীপিকা মেহরিস শর্মা, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপার্সন ডক্টর মঞ্জুর আহমেদ, ইসিডির সদস্য সচিব এম এস সৈয়দা সাজিয়া জামান প্রমূখ বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, শিশুদের সুরক্ষা অধিকার নিশ্চিত করতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর জোর দিতে হবে। নিরাপদ মাতৃত্বের জন্য মাকে পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে।কারণ গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য শিশুর প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ । তাই সুস্থ ও স্বাস্থ্যসম্মত শিশুর ভ্রুন বেড়ে উঠতে উপযুক্ত পরিবেশ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা সকলের দায়িত্ব। এ বিষয়ে পরিবারগুলোকে সহায়তা করার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা যার আওতায় পুষ্টি, সামাজিক সুরক্ষা কার্যক্রম ও স্বাস্থ্য ক্ষেত্রে বিদ্যমান সেবাগুলোকে আরও উন্নত ও সহজলভ্য করা। শৈশবকালীন সুষম খাদ্যের সংকট বৃদ্ধির পেছনের কারণ গুলোর মধ্যে রয়েছে, পুষ্টিকর খাদ্য কেনার পরিবারের অক্ষমতা, শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানোর সম্পর্কে বাবা- মায়েদের সচেতনতার অভাব, প্রক্রিয়াজাত খাবার ও চিনি মিশ্রিত কমল পানীয় এর ব্যাপক বিপণন ও এসব খাবার খাওয়ার বদঅভ্যাস এবং জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের ব্যাপকতা বৃদ্ধি যা খাদ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে, জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয় বিশেষ করে সতেজ খাবারের প্রাপ্যতা, কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যাওয়ায় খাদ্য দাম বেড়ে যাওয়া। শৈশবকালীন সুষম খাদ্যের সংকট ও অপুষ্টি দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় সেবা প্রদানে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।

আরও পড়ুনঃ   বাগমারায় হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নেয়ার অভিযোগ

শিশুর প্রান্তিক যত্ন ও বিকাশে জন্ম পূর্ব ও জন্ম পরবর্তী পরিবেশ গুরুত্বপূর্ণ তাই পরিবার ও সমাজে শিশুর প্রারম্ভিক বিকাশের গুরুত্ব সম্পর্কে প্রচারণা করতে হবে। সরকার, পরিবার ,সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার উপর এই জাতীয় নীতির সফলতা নির্ভর করছে। প্রাথমিক শিক্ষা ও শিশু সুরক্ষায় সরকার কাজ করে চলেছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশের নিরাপদ নিশ্চিত করতে এবং উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে এ আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST