২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাহরুখের সঙ্গে কাজল জুটি বাঁধুক, চাইতেন না অজয়

অনলাইন ডেস্ক : বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ খান ও কাজলের ছবি মানেই বক্স অফিস হিট। এই জুটি মানেই নব্বই দশকের দর্শকদের আবেগ; এখনও ‘নস্ট্যালজিয়া’। তবে ক্যারিয়ারে বেশ লম্বা সময়ের জন্য একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এমনকী ফেরাতে হয়েছিল বহু ছবির প্রস্তাব।

তখন বলিউডে কান পাতলে শোনা যেত, শাহরুখের সঙ্গে কাজলের জুটি পাতা পছন্দ করতেন না অজয়। এর আগে শাহরুখ ও কাজল একটি ছবির প্রস্তাব গ্রহণের কথা ভাবছিলেন। সে কারণে অজয় দেবগনের অনুমতি চাইতে যান শাহরুখ।

কিন্তু অজয় খালি হাতেই ফিরিয়েছিলেন কিং খানকে। যদিও অজয় জানিয়েছিলেন, দর্শকরা শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। কিন্তু সেটি কোথাও গিয়ে মানতে পারছিলেন না তিনি। একদিন ই-মেইল খুলে দেখিয়েছিলেন, অজয়-কাজল যেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন- এমন অনুরোধও করেন ভক্তরা!

আরও পড়ুনঃ   সুহানার সমালোচনার জবাব দিলেন ভক্তরা

এই বিতর্ক থেকে সেই মুহূর্তে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন অজয় দেবগণ। কারণ, দর্শকদের কাছে এই জুটিকে নিয়ে আলাদা আবেগ তৈরি হয়। যা কিনা অজয় ও কাজলের সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই অজয় এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করবেন না। তবে সেই সিদ্ধান্ত খুব বেশিদিন ধরে রাখেননি বলিউডের সিংহাম। ফলে অপেক্ষা দীর্ঘ হলেও তারা একসঙ্গে পর্দায় ফেরেন।

এ বিষয়ে শাহরুখ বলেছিলেন, ‘সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু বলেন, কিন্তু সেটি কখনোই পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া যাবে না।’

আরও পড়ুনঃ   বন্ধুকে বিশ্বাস করে নিঃস্ব অভিনেত্রী পূজা, দর্শকদের কাছে চাইলেন সাহায্য

অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে। ফলে শাহরুখ ও অজয়ের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, সেটি আস্তে আস্তে মিটে যায়। কাজল শাহরুখের সঙ্গে কাজ শুরু করেন। ২০১৫ সালে মুক্তি পায় শাহরুখ-কাজলের দিলওয়ালে। সে ছবিও দর্শকমনে ব্যাপক ঝড় তোলে। শাহরুখ-কাজলের রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন উপভোগ করেন দর্শকেরা। এখনও দর্শকেরা মুখিয়ে থাকেন, আবার কবে দেখা যাবে এই জুটিকে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসেন অজয়-কাজল। বর্তমানে এ তারকা দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST