১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে সাবিলা নূরকে নিয়ে নতুন গুঞ্জন

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে।

ইতোমধ্যেই এই নায়কের সবশেষ ব্লকবাস্টার দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’-এর প্রস্তাব ফিরিয়ে আক্ষেপে পুড়ছেন এই অভিনেত্রী। ফলে গত কয়েকদিন ধরেই শাকিবের সঙ্গে সাবিলার নাম বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেন সাবিলা নূর। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি! “প্রিয়তমা” সুপার-ডুপার হিট হয়েছে। আর “তুফান” তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফীর কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে।’

আরও পড়ুনঃ   ভালো কিছু করলেও সমালোচনা আসে : মাহি

কেন দুইটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন, এমন প্রশ্নে ‘প্রিয়তমা’র কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি। সাবিলা বলেন, ‘প্রথম ছবি “প্রিয়তমা” করতে পারিনি সময়ের জন্য। তারা যে সময় আমার সিডিউল চেয়েছিলেন, তার আগে থেকেই অন্য সিডিউল দেওয়া ছিল। আর “তুফান” নিয়ে এখন বেশিকিছু বলতে চাই না।

এই ছবির এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলব, ছবি দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি, করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হত। তবে আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারব।’

এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা। কথাবার্তাও কিছুটা এগিয়েছে। তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি।

আরও পড়ুনঃ   সুহানার সমালোচনার জবাব দিলেন ভক্তরা

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’

সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ। শিহাব শাহীন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST