২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

লা লিগায় কোন গোল-লাইন প্রযুক্তি না থাকাটা লজ্জার : জাভি

অনলাইন ডেস্ক : রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকাটা সত্যিই অপমানজনক।
কর্ণার থেকে লামিন ইয়ামালের শট মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিন অনেকটাই পোস্টের ভিতর থেকে রক্ষা করেন। কিন্তু কোন ধরনের গোল-লাইন প্রযুক্তি না থাকায় বলটি শেষ পর্যন্ত গোললাইন অতিক্রম করেছিল কিনা তা নিয়ে শঙ্কা দেখা দেয়। বার্সেলোনা অবশ্য এর বিরুদ্ধে জোড় প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি বলটি গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু ভিএআর তাদের দাবী নাকচ করে দেয়। ঐ সময় ম্যাচের স্কোর ছিল ১-১। এ ব্যপারে ম্যাচ শেষে অভিযোগ করে বলেন, ‘বিষয়টি অপমানজন। প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার মত শীর্ষ লিগগুলোতে এই ধরনের প্রযুক্তি না থাকা মেনে নেয়া যায়না। আমরা যদি বিশে^র সেরা লিগ খেলার দাবী করে থাকি তবে আমাদের আধুনিক প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সাথে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে।’
বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানও কোচের এই বক্তব্যের সাথে একমত পোষন করে বলেছেন, ‘এটা ফুটবলের জন্য লজ্জাজনক। আমার বলার কোন ভাষা নেই। এখন বিশে^ সবার কাছেই অর্থ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কোন অর্থ নেই।’
জাভি আরো বলেন, ‘মাদ্রিদ একটি অসাধারণ লিগ খেলেছে। প্রায় শিরোপা কাছাকাছি তারা পৌঁছে গেছে। আমি মনে করি আজকের ম্যাচে আমাদের অবশ্যই জয়ী হওয়া উচিৎ ছিল। ম্যাচের আবহ অন্তত তাই বলে। দারুনভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’
এর আগে বুধবার ম্যানচেস্টার সিটিকে পেনাল্টিতে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে মাদ্রিদ। এ সম্পর্কে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি সত্যিই দারুন গর্বিত। কারন পরপর আমরা দুটি বড় ম্যাচ খেলেছি। এখন আমাদের মৌসুমের শেষ অংশের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এই মুহূর্তে অনেকটাই স্বস্তিদায়ক অবস্থানে আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST