১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

লম্বা সময়ের জন্য ইউনাইটেডে আরও এক ব্রাজিল তারকা

অনলাইন ডেস্ক : অ্যান্টনি ম্যাথিউসকে ধরা হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাজিলের বড় হতাশার নাম। অথচ স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে (লোন) খেলতে গিয়েই নজরকাড়া পারফরম্যান্সে তিনি ফের আলোচনায় আসেন। তবে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো এখনও ইউনাইটেডের ভরসার পাত্র। এরই মাঝে নতুন করে ২৬ বছর বয়সী সেলেসাও ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে তারা দলে নিয়েছে।

সদ্য সমাপ্ত মৌসুমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে ঝলক দেখিয়ে নজর কাড়েন এই উইঙ্গার। এরপর বেশ কিছুদিনের জল্পনার পর গত ১ জুন ইউনাইটেড কুনহার ভিসা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। গতকাল (বৃহস্পতিবার) ইউনাইটেডের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত ৫ বছরের চুক্তিতে সই করেছেন কুনহা। চুক্তিতে তিনি চাইলে সেটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : নাহিদ ইসলাম

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে উলভস থেকে আনা হয়েছে রিলিজ ক্লজ ৬২.৫ মিলিয়ন পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৩৯ কোটি টাকা। ওল্ড ট্রাফোর্ডের নতুন ঠিকানায় যোগ দিয়েই কুনহা ক্লাবটিকে আবারও ‘সর্বোচ্চ চূড়ায়’ নিতে চান বলে জানিয়েছেন। চুক্তি অনুযায়ী এক বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগের পাশাপাশি সপ্তাহে আড়াই কোটি টাকা (দেড় লাখ পাউন্ড) পাবেন ২৬ বছরের এই ফরোয়ার্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডে যুক্ত হওয়ার প্রতিক্রিয়া কুনহা বলেন, ‘ইউনাইটেডের খেলোয়াড় হতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করা আমার জন্য কঠিন। ছোট থাকতেই যখন ব্রাজিলে আমি দাদির বাসায় টিভিতে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতাম, তখন থেকেই ইউনাইটেড আমার পছন্দের দল ছিল এবং স্বপ্ন ছিল এক সময় আমি এই লাল জার্সি গায়ে তুলব। আমার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিবারসহ সবাইকে ধন্যবাদ দিতে চাই।’

আরও পড়ুনঃ   পাকিস্তান ম্যাচে ভারতের স্বস্তি, থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার

‘সতীর্থদের জানতে এবং আসন্ন মৌসুমের প্রস্তুতিতে প্রাক-মৌসুম শুরু করার জন‍্য আমার তর সইছে না। আমার সব মনোযোগ এখন কঠোর পরিশ্রম করে দলের গুরুত্বপূর্ণ সদস‍্য হওয়া এবং দলকে শীর্ষে ফেরানোর দিকে’, আরও যোগ করেন কুনহা।

গত মৌসুমটা একদমই ভালো কাটেনি ইউনাইটেডের। এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়ে রুবেন অ্যামোরিমের হাত ধরে বদলে যাওয়ার আভাস পুরো মেলেনি। ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ইউনাইটেড ১৫তম হয়। অন্যদিকে, ২৬ বছর বয়সী কুনহা গত মৌসুমে উলভারহ‍্যাম্পটনের হয়ে সবমিলিয়ে করেছেন ১৭ গোল ও ৬ অ্যাসিস্ট। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনি ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST