১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। আজ বুধবার (১৮জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নতুন শিক্ষকদের পেশাগত উৎকর্ষ ও একাডেমিক নেতৃত্ব বিকাশে ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তাঁরা শিক্ষাদান, গবেষণা ও নৈতিক মূল্যবোধে দক্ষ হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।’

আরও পড়ুনঃ   নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে এই ট্রেনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৮ থেকে ২৪ জুন সাত (৭) দিনব্যাপী এই ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৬৭ জন প্রভাষক অংশগ্রহণ করেছেন। আগামী মঙ্গলবার (২৪জুন) এই ট্রেনিং কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হবে।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST