১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিমানটিতে শুধুমাত্র তিনজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।

আরও পড়ুনঃ   Diversity Visa 2025: গ্রিন কার্ড লটারির ফলাফলের তারিখ ঘোষণা

রুশ বার্তাসংস্থা টাস নিউজ জানিয়েছে, বিমানটিতে পূর্ব নির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয়। এরপর এটি আজ শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন করে। আকাশে উড়াল দেওয়ার এক ঘণ্টার কিছু সময় পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরে যাচ্ছিল।

আরও পড়ুনঃ   বিরতির প্রথম দিন গাজায় সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ

অপর বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাজধানী মস্কোর ৬০ কিলোমিটার দূরের কোলোমেনস্কি বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রকৃত কারণ জানাবে।-সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST