৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে আগামী মাস থেকে চালু হবে ১৫ ই-কার : রুয়া

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে নভেম্বর মাসের মধ্যে ১৫টি ই-কার চালুর ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে এ তথ্য জানান রুয়ার সভাপতি ও জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনের পর এটিই আমাদের প্রথম কার্যনির্বাহী কমিটির মিটিং। আমরা ছাত্রছাত্রীদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ই-কারের ব্যবস্থা করব। আমরা আশা করি এটা স্বল্প সময়ের মধ্যেই অর্থাৎ মাস-খানেকের মধ্যেই আমাদের এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে।

আরও পড়ুনঃ   একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন ও অ্যালামনাইয়ের সামর্থ্যকে সমন্বয় করেই ই-কারের সংখ্যা নির্ধারণ করা হবে। ই-কার চালুর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে আমরা আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হবে। এ ছাড়া স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়েছে এবং এ সংক্রান্ত সাব-কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে রাকসুর জিএস (সাধারণ সম্পাদক) সালাহউদ্দিন আম্মার বলেন, রুয়াকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আগে থেকেই এই উদ্যোগে কাজ শুরু করেছিল। রাকসু প্রতিনিধি হিসেবে আমরা এখন এই উদ্যোগকে আরও সুসংগঠিতভাবে বাস্তবায়নের পথে যাচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে, পুরো ক্যাম্পাসে রুট সিস্টেম তৈরি করে মেট্রোর মতো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতি ৩ মিনিট পরপর একটি ই-কার চলবে, যা শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে।

আরও পড়ুনঃ   বাগমারায় অনুষ্ঠিত হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা

তিনি আরও বলেন, পুরো ব্যবস্থাটি একটি অ্যাপে ট্র্যাকার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীরা সহজে জানতে পারেন তাদের নিকটবর্তী ই-কার কোথায় আছে এবং কখন পৌঁছাবে। ইনশাআল্লাহ, আগামী মাস থেকেই প্রাথমিকভাবে ১৫টি ই-কার রাবিয়ানদের জন্য চলাচল শুরু করবে বলে রুয়া প্রতিনিধিরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত জুলাই মাসের ২৬ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST