৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ৬ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকার পরিচালক মুহা. শিপলু জামান প্রধান অতিথি হিসেবে এবং সহকারী পরিচালক মো: আব্দুল আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নরসিংদীতে মাদকসেবীদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পুঠিয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ   জমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিলো সৌদি

অতিথিবৃন্দ এসময় টাইফয়েড টিকাদান কর্মসূচির উপর গুরুত্বারোপ করে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা গ্রহণ করার আহবান জানান।

নারী সমাবেশের শুরুতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর টিভিসি, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST