৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ছে। একের পর এক রেকর্ড ভাঙা গড়ার মিশনে নেমেছে যেন গরমের পারদ। সেই মিশনে এবার ১৯ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের এই তাপমাত্রা গত ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহীর তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টায় তা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। এর আগে ২০০৫ সালের ২ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩০ জন নিহত : এইচআরডব্লিউ

এরও আগে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড না ভাঙলেও ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো মঙ্গলবার।

এবার যে তাপমাত্রা ১৯ বছর আগের ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে দেবে, তা আগে থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল। সোমবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৬ এপ্রিল রেকর্ড হয়েছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের হিসাবে, রাজশাহীতে এখন অতি তীব্র তাপপ্রবাহ চলছে। গত ৩০ মার্চ রাজশাহীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ৩১ মার্চ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। সেদিন থেকে কোন বৃষ্টি হয়নি। প্রতিদিন তাপমাত্রা বাড়ছেই। এ অবস্থায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সকাল থেকেই খুব জরুরি কাজ না থাকলে কেউ শহরের পথঘাটে বের হচ্ছেন না।

আরও পড়ুনঃ   গণধ্বনি প্রতিদিন সম্পাদকের জন্মদিনে মিলনমেলা

তীব্র দাপদাহের কারণে রাজশাহীসহ আরো ৫টি জেলার পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজগুলো বন্ধ রয়েছে। প্রাথমিক বিদ্যালয় আগামী ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করায় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ মে থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST